1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আবু সাঈদ চাঁদ আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৪৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর তুলাপট্টি থেকে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করে বিএনপি। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আটক করা হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে আবু সাঈদ চাঁদ ব্যস্ত সড়কে প্রতিবন্ধকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছিলেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। তবে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

আবু সাঈদ চাঁদকে আটক করা হলে বিএনপি নেতাকর্মীরা তুলাপট্টির বিপরীতে সড়কে সমাবেশ শুরু করেন। তাতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com