1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপির সঙ্গে জোটের প্রশ্নই আসে না : রওশন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

আজ রোববার (২৭ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির ঐক্য চাই। জাতীয় পার্টিকে বিলুপ্ত করার প্রশ্নই আসে না। বরং যারা আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, কাজী জাফর আহমদের সঙ্গে চলে গেছেন তাদের আমাদের পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, বিএনপির অধীনে জাতীয় পার্টি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত নেতা-কর্মী জেল খেটেছে। আমাদের জনসভা করতে দেওয়া হয়নি। আমাদের সমাবেশে হামলা করা হয়েছে। জনগণ উন্নতি ও শান্তির জন্য পরিবর্তন চায় এবং জাতীয় পার্টি তা দিতে পারে। বিএনপি সঙ্গে জোটের প্রশ্নই আসে না। রংপুরে মেয়র নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী দেবো।

জি এম কাদেরের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই জানিয়ে তিনি বলেন, আমরা একসঙ্গে চলবো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবে কি না জানতে চাইলে রওশন বলেন, সেটা সময় বলে দেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com