1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপি নেতা হৃদয় ও দেলোয়ারকে জনসমক্ষে হাজির করুন: রিজভী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি নেতা আনোয়ার হোসেন হৃদয় (মেম্বার) এবং দেলোয়ার হোসেনকে অবিলম্বে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। না হলে তাদেরকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আওয়ামী সরকারকেই এর দায় নিতে হবে বলেও ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

‘গত ১৪ ডিসেম্বর বগুড়া জেলাধীন কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন হৃদয় (মেম্বার) এবং একই উপজেলাধীন বীরকাদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাহালূ উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত তাদের সন্ধান না দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে’ এ বিবৃতি দেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, আনোয়ার হোসেন হৃদয় ও দেলোয়ার হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার এবং তাদের খোঁজ না দেয়ার ঘটনা আতঙ্কজনক। তাদেরকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। বর্তমান অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরও তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে। কাহালু উপজেলা বিএনপির নেতাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীই গ্রেপ্তার করেছে। তাদেরকে গ্রেপ্তার ও সন্ধান না দেয়ার ঘটনায় তাদের পরিবার-পরিজনসহ দলের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com