1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপি সময়মতো আন্দোলনের ডাক দেবে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগ সরকার জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না। তাই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে তারা। বিএনপি সময়মতো আন্দোলনের ডাক দেবে বলে জানান তিনি।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, এই সরকার জনগণের সবচেয়ে ক্ষতি করেছে। ডিসি-এসপিরা বক্তব্য দেয় সরকার তারা বানিয়েছে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিবাচন হবে না। কোনো দেশ তা করে দিয়ে যাবে না। তা করবে বিএনপি এবং তার অংগ সংগঠন। ২০১৮ সালের নির্বাচনে গিয়ে ভুল করিনি।

তিনি বলেন, অনেকেই বিএনপিকে আন্দোলনের কথা বলেন। এখনো আন্দোলনের ডাক দেওয়ার সময় আসেনি। সময় হলেই ডাক আসবে। বিএনপির আন্দোলন করেছে ২০১৪ সালে, ২০১৮ সালে। জনগণ সারা দেশ বন্ধ করে দিয়েছিল।

আয়োজক সংগঠনের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাজারুল ইসলাম দোলন, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. আবু হেনা, ডা. আবুল হাসান, সাবেক ছাত্রদল নেতা সেলিনা সুলতানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com