1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএমডব্লিউ গাড়ি পেলেন নতুন সিইসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যাতায়াতের জন্য অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রথম কার্যদিবসে বিএমডব্লিউ (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৬৬) চড়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে দায়িত্ব বুঝে নেন তিনি।

রোববার শপথ নেওয়ার পরই সরকারি যানবাহন অধিদপ্তর পুল থেকে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নামে বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ দেওয়া হয়। এর আগের সিইসি কেএম নূরুল হুদা গাড়িটি ব্যবহার করেছেন। তার আমলেই গাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল।

সিইসির গাড়িচালক রাজীব মোল্লা গণমাধ্যমকে জানান, সাবেক সিইসি স্যার বিদায় নেওয়ার পরই গাড়িটি পরিবহণ পুলে জমা দেওয়া হয়। গতকাল নতুন সিইসি শপথ নেওয়ার পর স্যারের বাসায় গাড়িটি পাঠানো হয়।

গাড়িটি ২০১৮ সালের ১৪ অক্টোবরে প্রধান নির্বাচন কমিশনারের জন্য বরাদ্দ দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি ভালো মানের গাড়ির জন্য চাহিদাপত্র দেওয়ার পরিপ্রেক্ষিতে সিইসির নামে বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com