1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএসএমএমইউর ১৫০০ চিকিৎসককে বকেয়া বেতন-ভাতা দেওয়ার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের এক হাজার ৫০০ অনাবাসিক চিকিৎসককে বকেয়া বেতন-ভাতা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৬০ দিনের মধ্যে তাদের গত নয় মাসের বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। একইসঙ্গে ভাতা বৃদ্ধির জন্য যে চিঠি দেওয়া হয়েছে তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, ভিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে গত ২৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক চিকিৎসকদের ভাতা দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের চিঠি দেন আইনজীবী মো. মনির উদ্দিন।

চিঠিতে বলা হয়, গণমাধ্যমে সংবাদ পড়ে জানতে পারি, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক চিকিৎসকদের নয় মাসের ভাতা বকেয়া রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভাতার সব টাকা দেওয়া হয়েছে, অথচ বিএসএমএমইউ উপাচার্য বলেছেন তাদের কাছে কোনো তহবিল নেই। ফলশ্রুতিতে অনাবাসিক চিকিৎসকরা মানবেতর জীবন-যাপন করছেন। যা সম্পূর্ণ মানবতাবিরোধী কার্যকলাপ। অবস্থা বিবেচনা করে অনাবাসিক চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ সব বকেয়া ভাতা পরিশোধের আবেদন জানানো হয়। কিন্তু আবেদনে সাড়া না পাওয়ায় ২৬ জুন হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী মনির উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com