1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘বিদেশীদের মাথাব্যথা কেন’- ওবায়দুল কাদেরের এই প্রশ্নের জবাব দিলেন রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৮৩ বার দেখা হয়েছে

শুক্রবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সামনে খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবিতে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে গুম খুনের বিরুদ্ধে সোচ্চার বিদেশীদের ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে গুম খুন হত্যা, একের পর এক মানবাধিকার হরণের যে পালা তৈরি করেছেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে বিদেশীরা যারা সোচ্চার, গণতন্ত্রকামী যে দেশগুলো সোচ্চার। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের এই সমর্থনে গণতান্ত্রকামী জনগণ উৎসাহিত হবে।

তিনি বলেন, আজ কেন শেখ হাসিনার পদত্যাগ জরুরি, আজ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এজন্য জরুরি যে দেশের মানুষ যদি ভোট দিতে চায় তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে ভোট দিতে পারবে না। বাংলাদেশ থেকে নীতি-নৈতিকতা, সত্য কথা, সত্যবাদিতা সব তুলে নিয়েছেন তিনি। বাংলাদেশকে গুম খুন অপহরণের রাজ্যে পরিণত করেছেন তিনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে বিদেশীদের এত মাথাব্যথা কেন। ১৯৯১ সালে শেখ হাসিনা বাংলাদেশে প্রতিটি দূতাবাসে ও দাতা সংস্থাকে চিঠি দিয়েছিলেন- দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য। ১৯৯১ সালের নভেম্বর মাসে দৈনিক ইনকিলাবের হেডলাইনসহ এসে‌ছে- শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য। ২০০১-০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি সরকার, সেই সময় ৫০ জন কূটনীতিকের কাছে ৫৫ দফা দাবি দিয়েছিলেন কে?

‘এই আওয়ামী লীগ, এই মিথ্যাবাদী সরকার এদেশে হস্তক্ষেপ করার জন্য ব‌লে‌ছি‌লেন। আর আজকে বলেন- বিদেশীরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মাথা ঘামায় কেন। আপনাদের সেই কথা মনে নেই? আপনারা দফায় দফায় দেখা করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য বলেছিলেন।’ যোগ করেন রিজভী।

বিএনপির এই মুখপাত্র বলেন, সরকার আজ বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন হত্যা করছেন। ইলিয়াস আলী নাই, চৌধুরী আলম নেই। তানভীর রবিনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ, গোয়েন্দা বাহিনী হানা দিচ্ছে। আজ ভয়ের বাংলাদেশ, আতঙ্কের বাংলাদেশ। আর এটার জন্য দায়ী একমাত্র সরকার প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মাদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com