1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিনা প্রয়োজনে ঢাবিতে অবস্থান নয় : প্রক্টর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিনা প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগতরা অবস্থান করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ কথা জানান।

প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা যেন অবস্থান করতে না পারেন সেজন্য গত রোববার রাত থেকে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাস অনেক ছোট। বহিরাগতদের অনুরোধ করছি, প্রয়োজন ছাড়া কেউ যেন ক্যাম্পাসে অবস্থান না করেন।’

শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বজায় রাখতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান গোলাম রব্বানী। তিনি বলেন, ‘কারো প্রয়োজন থাকলে একাধিকবার ক্যাম্পাসে আসতে পারবেন।’

এ ছাড়া ঢাবি ক্যাম্পাস মাদকমুক্ত রাখতেও অভিযান চালানো হচ্ছে বলে জানান প্রক্টর। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com