1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিমানবন্দরে নেমে ভক্তদের উদ্দেশ্যে শাকিব খান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢালিউডের অভিনেতা শাকিব খান নয় মাস পর দেশে ফিরলেন। তাকে এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান তার ভক্ত ও অনুসারীরা। বুধবার দেশে ফিরছেন তিনি।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘অনেক সুখবর অপেক্ষা করে আছে। মাত্র তো দেশে পা রাখলাম’।

দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করলে শাকিব বলেন, ‘এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ’।

এদিন, তাকে স্বাগত জানাতে নায়কের অফিশিয়াল ফেসবুক গ্রুপে ভক্তদের নির্দিষ্ট তারিখে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। আর তাই তো দেশের বিভিন্ন জায়গা থেকে অনুরাগীরা সাড়া দিয়েছেন। ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছে গেছেন তারা। শাকিব খানকে দেখতে কিংবা বরণ করে নিতে ভক্তদের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে।

জানা যায়, শাকিব খান কিছুক্ষণের মধ্যেই বিমান বন্দর থেকে বের হবেন। ভক্তদের সঙ্গে দেখা করে নিজ বাসভবনে যাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com