1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলিয়ান সংগীতশিল্পী মারিলিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্রাজিলিয়ান সংগীতশিল্পী মারিলিয়া মেনদোঁচা গতকাল শুক্রবার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানে তাঁর সঙ্গী ছিলেন তাঁর ব্যবস্থাপকসহ আরেকজন। একটি ছোট বিমানে তাঁরা ভ্রমণে বেরিয়েছিলেন। ব্রাজিলের মিনা জারাইজ রাজ্যে এই দুর্ঘটনা ঘটে।

মেনদোঁচার নিজস্ব প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, তাঁর প্রযোজক হেনরিক রিবেরি, তাঁর একজন সহযোগী আবিসিয়েলি সিলভেরা দিয়াজ ফিহোসহ বিমানচালকেরাও নিহত হয়েছেন ওই দুর্ঘটনায়।

মারিলিয়া মেনদোঁচা ব্রাজিলিয়ান কান্ট্রি মিউজিকের একজন আইকন হিসেবে দেখা দেন ২০১৯ সালে লাতিন গ্রামি জয়ের পরে। গতকাল বিমান দুর্ঘটনার আগেই তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট দেন। এর কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনা ঘটে।

কেন বিমানটি দুর্ঘটনায় পড়েছে, এর কোনো কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। তবে ওই রাজ্যের বিদ্যুৎ বিভাগ একটি বিবৃতিতে বলছে, বিমানটি মাটিতে পড়ার আগে বিদ্যুতের তারের সঙ্গে ছোঁয়া লেগেছিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো টুইটারে বলেন, এ ঘটনায় রাজ্যে শোক নেমে এসেছে। তাঁর প্রজন্মে মেনদোঁচা ছিলেন বিখ্যাত শিল্পী।

গত বছর কোভিডের কারণে যখন ব্রাজিলে লকডাউন ঘোষণা করা হয়, তখন মেনদোঁচার একটি লাইভ কনসার্ট হয়েছিল। সেটি ইউটিউবে একসঙ্গে ৩৩ লাখ দর্শক দেখে। ইউটিউবের ইতিহাসে একটি বিশ্ব রেকর্ড ছিল এটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com