1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী চুপ থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সবসময়ই শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলি। আপনারা মিছিল, মিটিং করেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভাঙচুর, বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ বসে থাকতে পারে না।

সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ওপর বিএনপি কর্মীরা মারমুখী ছিল। তারা ইটপাটকেল ছুড়েছিল। সেটি মোকাবিলা করতে গিয়ে আহত হয়েছেন এমন ৪৯ জন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অস্ত্র, লাঠি দিয়ে তাদেরকে আহত করা হয়েছিল।

তিনি বলেন, বিএনপি বিভিন্ন বিভাগ ও জেলায় সমাবেশ করেছে। তাদের যা বলার মন খুলে বলেছে। এখন তারা ঢাকায় যে স্থানে সমাবেশ করতে চাইছে, সেখানে বড় জমায়েতের সুযোগ নেই। এ জন্য বিকল্প চিন্তা করতে বলা হয়েছে। তারা সোহরাওয়ার্দী কিংবা কালশীতে সমাবেশ করুক। কিংবা বিকল্প থাকলে পুলিশ কমিশনারকে বলুক। আমরা আপনাদের পুরোপুরি সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com