1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বকাপের দল ঘোষণায় আইসিসির নির্ধারিত সময় ২৯ আগস্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রীর জন্য ভারত ও পাকিস্তানের ১৫ অক্টোবরের ম্যাচের সূচি পরিবর্তন হতে যাচ্ছে। একদিন এগিয়ে আসতে পারে ম্যাচটি। আবার কালীপূজার জন্য ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের কলকাতার ম্যাচের সূচি নিয়েও উঠেছে আপত্তি।

এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোর। এর আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণার সময় ২২ আগস্ট নির্ধারিত থাকলেও, সেটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

আইসিসি জানিয়েছে, আগামী ২৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর প্রাথমিক দল ঘোষণা করতে হবে। তবে সাপোর্ট পিরিয়ড পর্যন্ত যেকোন সময় ওই দলে বোর্ডগুলো পরিবর্তন আনতে পারবে।
আইসিসি বিষয়টি নিয়ে বলেছে, সাপোর্ট পিরিয়াড শুরু হওয়ার ৩০ দিন আগে প্রাথমিক দল ঘোষণার নিয়ম। সাপোর্ট পিরিয়ড টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে থেকে কার্যকর হয়। সাপোর্ট পিরিয়ড শুরু হওয়ার আগে কোন অনুমতি ছাড়াই বোর্ডগুলো প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে। এর পরে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন দরকার।

ভারতে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। ওই হিসেবে টেকনিক্যাল পিরিয়ড শুরু হবে ৩০ সেপ্টেম্বর। এর মধ্যে বোর্ডগুলো প্রাথমিক দলে যেকোন সময় পরিবর্তন আনতে পারবে। তবে ৩০ সেপ্টেম্বরের পরে দলে পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হবে।

এবারের আসরে ওয়ানডে সুপার লিগের র‌্যাংকিংয়ে শীর্ষ আটে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে পা রাখে। বাছাইপর্ব খেলে সেই তালিকায় নাম তোলে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অথচ শুরুর দুই আসরে চ্যাম্পিয়ন ছিল ক্যারিবীয় দলটি। এছাড়া দারুণ ফর্মে থাকা জিম্বাবুয়েও বিশ্বকাপ শুরুর আগেই বাছাই থেকে ছিটকে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com