1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ: সুজন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় টাইগারদের ‘ডার্কহর্স’ মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। মানে কখন কি করে ফেলে, আগাম বলে দেওয়া যাচ্ছে না।

আসলেই কি বিশ্বকাপে বাংলাদেশ দল চমক দেখাতে পারবে? জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন একটু বেশিই আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, বাংলাদেশ সেমিফাইনালে খেলবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপে সুজন বলেন, ‘আমার প্রত্যাশা সবসময়ই ভালো। আমি চিন্তা করি, বাংলাদেশ নিজেদের সেরাটা খেলবে। আমি বলেছি বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে আমি বিশ্বাস করি।’
কীভাবে খেলবে সেই ব্যাখ্যাও দিয়েছেন সুজন। তার কথা, ‘আমাকে অনেকেই প্রশ্ন করতে পারে, নিউজিল্যান্ড ভারত শ্রীলঙ্কা পাকিস্তানের মতো বড় বড় দল থাকতে আমরা কীভাবে সেমিফাইনাল খেলব। আমি বলব, এই সংস্করণটা এমন একটা সংস্করণ যে কেউ এখানে যে কাউকে হারাতে পারেন।’

গত বিশ্বকাপে ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল বাংলাদেশ। সেই উদাহরণ টেনে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা কিন্তু এর আগেও ভারতের সঙ্গে এ সংস্করণে জিততে জিততে হেরেছি। জেতা ম্যাচ আমরা হেরেছি। বারবার তো আমরা এক ভুল করব না। আমার দলে মুশফিক, সাকিব, রিয়াদ, মোস্তাফিজ আছে। যারা সিনিয়র প্লেয়ার আছে, যদি জ্বলে ওঠে। আমি বলব লিটন এখন অনেক অভিজ্ঞ, নাইম শেখ আছে। তারা যদি টপঅর্ডারে জ্বলে ওঠে, আমাদের আটকানো মনে হয় মুশকিল হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com