1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যা বললেন শান্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শনিবার ওয়েষ্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শিবম দুবে ও রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

টার্গেট তাড়া করতে নেমে কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংদের বোলিং তোপের মুখে পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ৫০ রানের জয় পায় ভারত। এই জয়ে বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ভারত।

খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমি মনে করেছিলাম ভারতকে ১৬০ থেকে ১৭০ রানে বেঁধে ফেলব। কিন্তু তারা দারুণ ব্যাটিং করেছে। সব কৃতিত্ব ভরতীয় ব্যাটসম্যানদের।

আমি মনে করি আজকে আমাদের কাছে অনেক ব্যাটিং অপশন ছিল, কিন্তু আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। আমি প্রতিটি ম্যাচে অবদান রাখার চেষ্টা করি, তবে আজ আমার ম্যাচ শেষ করে আসা উচিত ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন জাতীয় দলের দুই তরুণ বোলার তানজিম হাসান সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

তাদের প্রশংসা করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন দারুণ পারফর্ম করেছে। আমরা কিছু দিন ধরে একজন লেগ স্পিনার খুঁজছিলাম, রিশাদকে পেয়ে ভালো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com