1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বকাপ শেষ সাকিবের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের বাকি রয়েছে এক ম্যাচ। তার আগে বড় দুঃসংবাদ পেলো টাইগার শিবির। আঙুলের চোটে ছিটকে গেলেন অধিনায়ক সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানান, পুনর্বাসন প্রক্রিয়া শুরুর জন্য আজই বাংলাদেশে ফিরছেন সাকিব।

আগামী ১১ই নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিসিবির প্রেস রিলেজে জানানো হয়, বাঁ হাতের তর্জনীর হাড়ে চিড় ধরায় অজিদের বিপক্ষে সেই ম্যাচটি খেলতে পারবেন না সাকিব। বিসিবির বিবৃতিতে বলা হয়, সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব বাম হাতের তর্জনীতে চোট পেয়েছেন। এক্স-রে করার পর জানা যায়, তার আঙুলের হাড়ে চিড় ধরেছে।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান সাকিবের চোট নিয়ে বলেন, ‘ইনিংসের শুরুতেই আঙুলে আঘাত পান সাকিব। তবে টেপ এবং পেইনকিলার নিয়ে খেলা চালিয়ে যান তিনি।

ম্যাচের পর করা এক্স-রেতে দেখা যায়, সাকিবের আঙুলের পিআইপি জয়েন্টে (আঙুলের হাড়ের জোড়া) চিড় ধরা পড়েছে। সম্পূর্ণ সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ প্রয়োজন হবে সাকিবের।’

বায়জেদুল ইসলাম জানান, আজই দেশে ফিরছেন সাকিব। তিনি বলেন, ‘রিহ্যাবের জন্য আজই (মঙ্গলবার) দল ছেড়ে বাংলাদেশে ফিরবেন সাকিব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com