1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বচ্যাম্পিয়নদের হারের তেতো স্বাদ দিল উরুগুয়ে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু পেয়েছিল আর্জেন্টিনা। টানা চার ম্যাচ জিতে উড়ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে পঞ্চম ম্যাচে এসেই পথ হারিয়েছে লিওনেল মেসিরা। শুক্রবার ভোরে ঘরের মাঠে উরুগুয়ের কাছে হেরে গেছে ২-০ গোলে।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন রোনালদ আরোহো ও দারউন নুনিয়েজ।

কাতার বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার এটাই প্রথম হার। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর আর্জেন্টিনাকে মাটিতে নামাল উরুগুয়ে। বাছাইয়ের পঞ্চম ম্যাচে এসে হারলেও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা।

১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।

ঘরের মাঠে ম্যাচে সেভাবে সুবিধা করতে পারছিল না বিশ্বচ্যাম্পিয়নরা। প্রায় এক মাস কোনো প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ না লিওনেল মেসি মাঝে মধ্যে টুকটাক ঝলক দেখালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না। উলটো প্রথমার্ধেই স্বাগতিকদের স্তব্ধ করে উরুগুয়েকে আনন্দে ভাসান রোনালদ আরোহো।

৪১ মিনিটে মাতিয়াস ভিনার বক্সে ক্রস ফেললে তা ক্লিয়ার করতে পারেননি আর্জেন্টিনার কোন ডিফেন্ডার, কোনাকুনি শটে জাল খুঁজে আরোহো।

দ্বিতীয়ার্ধে আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেসদের মাঠে নামিয়ে খেলার গতি বাড়ায় আর্জেন্টিনা। কিন্তু কিছুতেই কোন কাজে আসছিল না। মিলছিল না সমতায় ফেরানো গোল। এদিকে রক্ষণ আগলে রেখে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছিল মার্সেলো বিয়েলসার দল।

সেই সুযোগও কাজে লাগায় ৮৭ মিনিটে। বল পেয়ে বক্সে ঢুকে দারুণ কোনাকুনি শটে উরুগুয়ের জয় নিশ্চিত করে দারউন নুনিয়েজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com