1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিস্ফোরণের পরও কাবুল বিমানবন্দরে দেশ ছাড়ার ভিড়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিরাট উঁচু দেয়ালের গা ঘেঁষে গেছে বিমানবন্দরের পানি নিষ্কাশনের মূল নালা। নালার নোংরা পানিতে দাঁড়িয়ে আছেন সারি সারি নারী-পুরুষ। কাঁটাতারে ঘেরা উঁচু দেয়াল টপকে বিমানবন্দরের ভিতরে ঢুকতে পারলেই যেন নিশ্চিত মুক্তি। অনেকের কোলে শিশু, পিঠের ব্যাকপ্যাকে যৎসামান্য সম্বল। দেশ ছাড়তে প্রাণের মায়া করছেন না আফগানিস্তানের মানুষ।

কাবুল বিমানবন্দরের ছবি এটাই। কে বলবে মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা! জলজ্যান্ত মানুষ মুহূর্তে রূপান্তরিত হয়েছে খণ্ড খণ্ড মাংসপিণ্ডে। আবার বিস্ফোরণের ভয় উড়িয়ে, প্রাণের মায়া ছেড়ে কাতারে কাতারে মানুষের ভিড় ফিরে এসেছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে। লক্ষ্য একটাই, যে করে হোক বিমানের মেঝেতে পা দেয়া। হাতে সময় যে আর বেশি নেই!

শুক্রবার ভোর থেকে বিশ্বের বিভিন্ন দেশ উদ্ধারের কাজ শুরু করেছে। তৎপরতা বেড়ে গেছে বহুগুণ। আমেরিকা থেকে ইংল্যান্ড, ফ্রান্স থেকে ভারত, সব দেশই চাইছে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে উদ্ধার কাজ শেষ করে ফেলতে। বৃহস্পতিবার রাতের বিস্ফোরণ সেই উদ্যোগকে ত্বরান্বিত করেছে।

কিন্তু প্রশ্ন হলো, তালেবানি শাসন ছেড়ে যারা দেশান্তরী হতে চাইছেন, তাদের কী হবে? আত্মঘাতী বিস্ফোরণ থেকে নির্বিচার গুলিবৃষ্টি, কিছুতেই তাদের আটকানো যাচ্ছে না। সবাই আফগানিস্তান ছাড়তে মরিয়া।

আফগানিস্তানের টোলো টিভির দাবি, বিস্ফোরণের আগে ও পরে বিমানবন্দরে ভিড়ের বহর একই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, অগুনতি মানুষের কতজন শেষ পর্যন্ত দেশ ছাড়তে সক্ষম হবেন? আর যারা পারবেন না, তাদেরই বা ভবিতব্য কী?

বৃহস্পতিবার রাতে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর। স্থানীয়, বিদেশী মিলিয়ে মৃত্যু হয় বহু মানুষের, আহত আরো বেশি। বিস্ফোরণের দায় নিয়েছে আইএস খোরাসান গোষ্ঠী। তার পর কেটেছে রাত, দিনের আলোয় আবারো শুরু হয়েছে উদ্ধার কাজ। বিস্ফোরণের ভয় বুকে চেপে ড্রেনের নোংরা পানিতে দাঁড়িয়ে অব্যাহত দেশ ছাড়ার মরিয়া চেষ্টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com