1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিয়ে করলেন জিয়াউল হক পলাশ (কাবিলা)

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কনে নাফিসা। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পলাশের বিয়ের খবরটি জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

অমি লিখেছেন, আপনাদের আমাদের সবার প্রিয় জিয়াউল হক পলাশ। ২০১৬ সালের মার্চ-এপ্রিলের দিকে পলাশ আমার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে পলাশ। আমার বিভিন্ন কাজে জোর করে পলাশকে দিয়ে এক সিকোয়েন্স, দুই সিকোয়েন্স করে এক্টিং করাতাম। সে (পলাশ) কখনোই এক্টিং করতে চাইতো না। বলতো, এক্টিং করলে আমি ডিরেকশনের কাজে মনোযোগী হতে পারি না। কিন্তু আমার কেন যেন সবসময় মনে হতো, ওকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি আমার হাল ছাড়িনি, একটার পর একটা চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা।

তিনি আরও লেখেন, দেখতে দেখতে ও (পলাশ) কত বড় হয়ে গেল। নিজে ডিরেকশন শুরু করলো, অভিনেতা হিসেবে সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল। ওকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, বলে বুঝাতে পারবো না আমার কতটুকু ভালো লাগে। অন্য কেউ এটা অনুভব করতে পারবে না।

বিয়ের খবর জানিয়ে অমি লিখেছেন, এই ছেলেটা (পলাশ) তার নতুন জীবনে পা রেখেছে। তার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সম্প্রতি পলাশ ও আমাদের লক্ষী নাফিসা তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com