1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বি-পাড়ার সিলেট চট্টগ্রাম হাইওয়ে রোড  মাধবপুর বাস স্টেশন  আদর শপিং সেন্টারে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতির 

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বি-পাড়ার সিলেট চট্টগ্রাম হাইওয়ে রোড  মাধবপুর বাস স্টেশন  আদর শপিং সেন্টারে ২১ জানুয়ারী (মঙ্গলবার) মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সকাল ৮ টার সময়ে পাশের একাধিক ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে এসে দেখতে পায় আদর শপিং সেন্টারের স্যাটার এর তালা ভাঙা তখন মালিক মোশারফ হোসেন মিজান এর বাসায় গিয়ে বিষয়টি জানালে তিনি এসে তালা ভাঙা দেখতে পায় ভিতরে প্রবেশ করে দোকানের ক্যাশ ভাঙা ও অধিকাংশ মালামাল এলোমেলো হয়ে আছে। ডাকাত চক্ররা রাত ১:২১মিনিট এ দোকানে তালা ভেঙে প্রবেশ করে সিসিটিভি ফুটেজ দেখে  নগদে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা বিকাশ এজেন্ট এর এবং ২০ই জানুয়ারী সারাদিনের বিক্রয়ের প্রায় ১৫ হাজার টাকাসহ মোট ৩ লক্ষ ৯০ হাজার টাকা এবং ৫০ হাজার টাকার মালামাল, বিকাশ এজেন্টের দুটি সিম সংযুক্ত মোবাইল নিয়ে যায়। পরদিন সকালে দোকানে স্হাপনকৃত সিসিটিভি ফুটেজ যাচাই করে ডাকাতদেরকে সন্নাক্ত করে। ডাকাতির ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় (উপজেলা)র মীরপুর গ্রামের (১) আলমগীর হোসেনের পুত্র সোহেল মিয়া,বয়স (৩৫)(২)জুলফু মিয়ার পুত্র টিপু মিয়া(৪০),(৩) আবু মিয়ার পুত্র ফারুক মিয়া(৪০),(৪) মাধবপুর গ্রামের মৃত: আবি মিয়ার পুত্র আক্তার মিয়া,(৩৫)(৫)ছোটন মিয়ার পুত্র বাছির মিয়াসহ (৩৫)অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মালিক মোশারফ হোসেন মিজান।

আদর শপিং সেন্টারের মালিক মোশারফ হোসেন মিজান বলেন, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্যাটারের তালা ভেঙে নগদে ৩ লক্ষ ৯০ হাজার টাকা ও প্রায় ৫০ হাজার টাকার পরিমাণ মালামালসহ ২টা বিকাশ নাম্বার সংযুক্ত মোবাইলটা ডাকাতি করে নিয়ে যাওয়ায় ফলে আমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছি। এ ঘটনায় ব্রাহ্মণ পাড়া থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করি পুলিশ তদন্ত করে আমাকে ন্যায় বিচার পেতে আইনগত ব্যবস্হা নিবেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই শাহাবুর আলম জানান, ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com