1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বীরগঞ্জে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩, আহত ২০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী (হেরিটেজ স্লিপার) বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’ ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ উপজেলার যদুর মোড় নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন বাসযাত্রী। আহতেরা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল,রংপুর মেডিকেলসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত ৯জন চিকিৎসাধীন।

নিহতেরা হলেন হেরিটেজ স্লিপার বাসের ড্রাইভার পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ উপজেলার
আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩০) এবং একই জেলার আহম্মেদ নগর এলাকার ট্রাক ড্রাইভার রফিকুল ইসলাম ছেলে আনোয়ার হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল উপজেলার সুন্দোল গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী হাসিনা বেগম।

এসব তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর হাইওয়ে পুলিশের সার্জেন আরেফিন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও রাণীসংকৈলগামী হেরিটেজ স্লিপার একটি যাত্রীবাহী বাস বীরগঞ্জ উপজেলার যদুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যানবাহন দুটি রাস্তা উপর দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের ড্রাইভার আব্দুল করিম ও ট্রাক ড্রাইভার আনোয়ার নামে দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন বাসযাত্রী।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স, হাইওয়ে পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মুসলেম উদ্দীনসসহ ফারায় সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা উদ্ধার তৎপরতার পর হতাহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ১১ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, নিহতদের লাশ এবং গাড়ী দুইটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com