1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বীরগঞ্জে বৈদ্যুতিক শক লেগে ৮ম শ্রেনীর ছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে বৈদ্যুতিক শক লেগে ৮ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১৫ জুন রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সুজলপুর ইউনিয়নের মদনপুর গ্রামে।

নিহত শিশুটি মদনপুর গ্রামের মোবারক মাস্টারের নাতি ও মাহফুজুর রহমান (বাবুর) মেজো ছেলে আরাফ (১৩)। সে আমতলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

নিহত আরাফ এর চাচা আইনুল হক জানায়, নিজ বাসায় শোয়ার ঘরের বেড সুইচ এর তার লেগে শখ খায়। তাকে দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নবী হোসেন জানায়, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আহসান হাবীব বলেন, আরাফ ছাত্র হিসেবে খুবই ভালো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, এ ব্যাপারে কোন সংবাদ আমি পাইনি।

স্থানীয় ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ রয়েল জানায়, ১৬ জুন সোমবার সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com