1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বীরগঞ্জে শ্যামলী কোচের ধাক্কায় অটো চালক মোস্তফা নিহত, আহত-১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে দূরপাল্লার শ্যামলী পরিবহন কোচের ধাক্কায় ব্যাটারি চালিত অটো চালক মোস্তফা (৫০) নিহত হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ সুজালপুর গ্রামের সোহেল রানার ছেলে মুন্না (১৭) নামে একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ প্রেসক্লাবের পাশে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটো চালক উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানান ঢাকা মেট্রো-গ- ১৫-১৭৫৯ নম্বর শ্যামলী পরিবহন কোচটি বিপরীত থেকে অটোরিক্সায় ধাক্কা দিলে চালক মোস্তফা ও যাত্রী মুন্না রাস্তায় মুমুর্ষ অবস্থায় লুটিয়ে পড়ে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চালক মারা যায়।

ঐ গাড়ীর মাজেদ নামীয় এক স্টাফের সাথে তার মুঠোফোনে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা এখন ঠাকুরগায়ে আছি।

গাইবান্ধা জেলার পলাশবাড়ীর বাসিন্দা ড্রাইভার লাল বেপারীর ছেলে বেলাল মর্মে পরিচয় দিয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিহর্বিভাগে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com