1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বুধবারের লোডশেডিং শিডিউল প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ বুধবারের লোডশেডিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করেছে। তবে বিদ্যুতের অন্য চার বিতরণ কম্পানি নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকোর বুধবারের লোডশেডিংয়ের সূচি পাওয়া যায়নি।

ডিপিডিসির বুধবারের লোড শেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

ডেসকোর বুধবারের লোড শেডিংয়ের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

মঙ্গলবার রাজধানীতে এলাকাভিত্তিক শিডিউল অনুযায়ী একবার করে লোড শেডিং দেওয়া হলেও রাজধানীর বাইরের জেলাগুলোতে শিডিউল না মেনে তিন থেকে চারবার, কোথাও কোথাও এর থেকেও বেশি লোডশেডিং করা হচ্ছে। এতে শহরের মানুষের ভোগান্তিটা কম হলেও ঘণ্টার পর ঘণ্টা লোড শেডিংয়ের কারণে ভুগছে গ্রামের মানুষজন।

দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডর (আরইবি) নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘শিডিউল মেনে লোডশেডিং দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। কারণ আমরা চাহিদার চেয়ে অনেক কম বিদ্যুৎ পাচ্ছি। যা দিয়ে একবার লোডশেডিং দেওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে একাধিকবার লোডশেডিং দিতে হচ্ছে।’

এদিকে জ্বালানি সংকটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে এই বার্তা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com