1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক বিএনপির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টানা অষ্টম দফায় আরও দুদিনের হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।

সপ্তম দফা অবরোধের শেষ দিনে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জনকে।

এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রোববার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এসব কর্মসূচির আওতামুক্ত রাখা হচ্ছে।

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও একযোগে এসব কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com