1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির ক্যাম্পাসে বৃষ্টির মধ্যেই ধারক দেয়ালের ঢালাই কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

রোববার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও কাজ বন্ধ না রেখে শ্রমিকদের দিয়ে ঢালাই কার্যক্রম চালাতে দেখা যায়। সরেজমিনে দুপুর ২টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের পাশের পুকুরপাড় ও সীমানা প্রাচীরের মাঝামাঝি স্থানে নির্মাণাধীন ধারক দেয়ালে কাজ চলছিল। তবে সেখানে কোনো তদারকি কর্মকর্তার উপস্থিতি ছিল না; শুধুমাত্র ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরাই কাজ করছিলেন।

জানা গেছে, ২০২৫–২০২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে ১২০ ফুট দৈর্ঘ্যের একটি ধারক দেয়াল নির্মাণের কাজ পান স্থানীয় ঠিকাদার নুরুল আলম।

এদিকে, কাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠলেও দায় এড়ানোর মন্তব্য করেছেন কলেজের অধ্যক্ষ মো. সরফাত হোসেন। তিনি জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগকৃত ঠিকাদার কখন কী কাজ করছেন, সে বিষয়ে তিনি অবগত নন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার নুরুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা জানান, কলেজে একটি ধারক দেয়ালের কাজ চলছে বলে তিনি অবগত আছেন। তবে অফিসের বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মধ্যে ঢালাই কাজ চালিয়ে গেলে নির্মাণের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, যা ভবিষ্যতে স্থাপনার স্থায়িত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com