1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বোরকা-নিকাবে নিজেকে আচ্ছাদিত করে সৌদি গেলেন মাহি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয় বিয়ে করেছেন সদ্য। বিয়ের পরে নিজের জন্মদিন পালন করেছেন ঘটা করেই। মানে নিজে না ঠিক, মাহির স্বামী বেশ ঘটা করে জন্মদিনের আয়োজন করে মাহিকে সারপ্রাইজ দেন। তবে এর চেয়েও চমকপ্রদ ঘটনা প্রথমে মাহিয়া মাহি দিয়েছেন। রাকিবের জন্মদিনের সারপ্রাইজ হিসেবেই উপহার দিয়েছেন ‘বিয়ে।’

তবে এসবকে সদ্য সাবেক করে দিয়ে পবিত্র ভূমির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। মাহি বুধবার নিজের ফেসবুকে জানিয়েছেন, যাচ্ছেন সৌদি আরব। দেশটির মক্কা নগরীতে যাবেন ওমরাহ পালন করতে। আর এই ঘোষণা জানান দেওয়ার সময় যে কয়টি ছবি ব্যবহার করেছেন, তার সব কটিতেই স্বামী রাকিবকে টুপি পরিহিত ও নিজেকে বোরকা ও নিকাবে আচ্ছাদিত করেছেন নায়িকা।

ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ পালক করতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে। রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে।

জন্মদিনে বিয়ে উপহার প্রসঙ্গে মাহি বলেছিলেন, ‘দিনটি ছিল ওর (রাকিবের) জন্মদিন। আমার তরফ থেকে বিয়ে তার জন্য বার্থডে গিফট। বিয়ের সিদ্ধান্তের পরেই আমার মনে হয়েছিল, এই দিনেই বিয়ে করব। আরেকটা কথা, এই পরিকল্পনা আসলে আমাদের নয়। ওর সঙ্গে তো আমার প্রেম ছিল না। বন্ধু হিসেবে একটু ঘুরতাম। এ নিয়ে এত নিউজ হয়েছে, চারদিকে এত গুজব ছড়াচ্ছিল, সেই নিউজ দেখেই কথা বলতে বলতে আমরা সিদ্ধান্ত নিই, চলো, বিয়ে করি। আমিও একা ছিলাম, সে-ও একা ছিল। আমাদের মধ্যে অনেক দিক দিয়েই মতের মিল ছিল। তখন ওর তরফ থেকেও বিয়েতে রাজি হয়।’

মাহি এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এর পরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তী সময়ে বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com