1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রবারণা পূর্ণিমা- ২০২৪ এর চেক বিতরণ অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগরের চট্টগ্রাম সার্কিট হাইজের বিভাগীয় সম্মেলন কক্ষে গত ১৯ মার্চ ২০২৫ বুধবার ৩ ঘটিকায় চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া, সীতাকুন্ড ও মীরসরাই উপজেলা শাখার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া।

এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক ও জেলা পিপি এড. মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ,সাবেক কাউন্সিল এম এ মালেক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অর্থ সসম্পাদক প্রীতিশ বড়ুয়া।

এ অনুষ্ঠানে মোট ১০৫ টি বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ ও কমিটি সদস্যেদর উপস্থিতিতে ২২ লক্ষ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com