1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ব্যক্তিগত খরচেও ব্যাংকাররা বিদেশ ভ্রমণ করতে পারবেন না: বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

দেশের সবগুলো তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের চিঠি দিয়ে রোববার (২২ মে) এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখতে অত্যাবশ্যক নয় এমন বেশ কিছু পণ্য আমদানিতে বিধিনিষেধ দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বিদেশ ভ্রমণসহ বিভিন্ন প্রশিক্ষণ/ সভা/ সেমিনার/ ওয়ার্কশপ/ স্টাডি ট্যুরের নামে বিদেশ ভ্রমণ অব্যাহত থাকায় এক্ষেত্রে বিদেশি মুদ্রার ব্যবহার বেড়ে গেছে।

এর পরিপ্রেক্ষিতে ব্যাংকারদের বিদেশ ভ্রমণের সুযোগ সীমিত করল কেন্দ্রীয় ব্যাংক।

গত ১৮ মে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, তাদের কর্মকর্তা ও কর্মচারীরা জরুরি উদ্দেশ্য ছাড়া কোনো ধরনের বিদেশ সফর করতে পারবেন না।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে সরকার গত ১১ মে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্প যেগুলোতে আমদানি প্রয়োজন সেগুলো বাস্তবায়ন স্থগিত করে।

১৬ মে অর্থ বিভাগ জানায়, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রীয় মালিকানাধীন, আধা-সরকারি সংস্থা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com