1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ কথাটি আজ স্পষ্ট : মঈন খান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলা ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ কথাটি আজ অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, ‘যে স্বপ্ন নিয়ে লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটি হলো গণতন্ত্র আর এ দেশের দরিদ্র মানুষের অর্থনীতি মুক্তি নিশ্চিত করা। আজ স্বাধীনতার ৫৩ বছর পর প্রশ্ন, কোথায় গেল সেই গণতন্ত্র আর দরিদ্র মানুষের অর্থনীতি মুক্তি?’

‘জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক হতে পারেন ঘোষক নন’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমি ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনারা জানেন, ব্যক্তির রাজনীতি আমরা করি না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা আজকে অত্যন্ত স্পষ্ট।

মঈন খান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধে করেছিলেন। পালিয়ে যাননি। ইতিহাসের যে সত্য সেটা ইতিহাসই নির্ধারিত করে। আজকে এ কথা কাউকে বলে হবে না যে কারা সম্মুখ সমরে যুদ্ধ করে এদেশের কোটি বাঙালিকে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com