1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতকে রুখে দিলো শ্রীলঙ্কা, জমে উঠল সাফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রেফারির শেষ বাঁশির সঙ্গে সুনীল ছেত্রীরা যেন নুইয়ে পড়লেন। সাত বারের সাফ চ্যাম্পিয়নদের এই ড্রয়ে ফাইনাল খেলার পথ যে আরও কঠিন হলো। টানা দুই ড্রয়ে সুনীলদের পয়েন্ট মাত্র দুই। বাংলাদেশ যেখানে চার পয়েন্ট নিয়ে ভারতের উপরে।

বল পজেশন, আক্রমণ, শট অন টার্গেট সব দিক থেকে ভারত এগিয়ে থাকলেও গোল পায়নি। শ্রীলঙ্কা দুর্দান্ত লড়াই করে টুর্নামেন্টের প্রথম পয়েন্ট পেল।

শ্রীলঙ্কা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের অপেক্ষায় ছিল। এই ড্রতে শ্রীলঙ্কার ফাইনাল খেলার সম্ভাবনা হয়নি। বাংলাদেশ রাতের ম্যাচে এক পয়েন্ট পেলেই টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কার বিদায় ঘটবে। তবে শ্রীলঙ্কার এই এক পয়েন্ট বাংলাদেশকে সবচেয়ে বেশি সুবিধা দেবে। মালদ্বীপ ও ভারতের ম্যাচে এক দল পয়েন্ট হারাবে ফলে বাংলাদেশের ফাইনালের সম্ভাবনা বাড়বে।

ভারত আজ পয়েন্ট হারানোয় বাংলাদেশ রাতের ম্যাচে বাড়তি মনোবল নিয়ে নামবে। মালদ্বীপের বিরুদ্ধে আজ বাংলাদেশ তিন পয়েন্ট পেলে স্বাগতিক মালদ্বীপের বিদায় আর বাংলাদেশ এক পয়েন্ট পেলেও ফাইনালের পথে থাকবে। মালদ্বীপ ও ভারত দুই শিরোপা প্রত্যাশী দল পয়েন্ট হারিয়েছে। তাদের পয়েন্ট হারানোটা বাংলাদেশের জন্য দারুণ সুখকর।

শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে হারলেও দশ জন নিয়ে দুর্দান্ত খেলেছে। অন্য ম্যাচে নেপালের বিপক্ষে তারা ২ গোল পরিশোধ করেও হেরেছে। শ্রীলঙ্কার ফাইনাল সম্ভাবনা নেই তারপরও তাদের এই ড্র টুর্নামেন্টকে জমিয়ে দিল। নেপালের আজ ম্যাচ নেই। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com