1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতীয় মিডিয়ার বাংলাদেশ নিয়ে উপস্থাপনা ‘বাঘ যখন বিড়াল’, ‘ইংরেজদের চাবুকে মিউমিউ’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হয় সাকিব আল হাসানদের। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তেমন পাত্তাই পায়নি টিম টাইগার্স। বোলিং-ব্যাটিংয়ে ভরাডুবির দিনে হারতে হয়েছে ১৩৭ রানের বড় ব্যবধানে।\

বাংলাদেশের হারের ক্ষতে ‘নুনের ছিটা’ দিয়েছে ভারতীয় কিছু মিডিয়া। সাকিবদের পরাজয়ের খবর ব্যাঙ্গাত্মকভাবে প্রকাশ করেছে এই সময়, জি ২৪ ঘণ্টাসহ বেশ কিছু ভারতীয় বাংলা সংবাদমাধ্যম। যা নিয়ে বাংলাদেশি সমর্থকদের অনেকে ক্ষোভ জানিয়েছে।

জি টুয়েন্টি ফোর সংবাদমাধ্যম বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ম্যাচের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘ব্রিটিশদের বেদম প্রহারে ‘বাঘ’ হয়ে গেল ভিজে বিড়াল!’ প্রতিবেদনটিতে তারা আরও লিখেছে, ব্রিটিশ ব্যাটারদের তাণ্ডবে শৈলশহর গরম হয়ে গেল। ডেভিড মালান (১০৭ বলে ১৪০, ১৬টি চার ও ৫টি ছয়) তাণ্ডবলীলা চালালেন ব্যাট হাতে। বাংলাদেশের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে আনলেন।

অন্যদিকে, কম যায়নি ‘এই সময়’ও। ভারতীয় বাংলা এই সংবাদমাধ্যমটি বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্যের সব মাত্রা যেন ছাড়িয়ে গেছে। তারা শিরোনাম করেছে, ‘ইংরেজদের চাবুকে মিউমিউ, আজ টাইগারদের ‘মন ভালো নেই’।

তাদের প্রতিবেদনে বলা আছে, প্রথম ম্যাচ জিতে খেলতে নেমেছিল বাংলাদেশ, তুলনামূলকভাবে দুর্বল আফগানিস্তানকে পরাস্ত করে মানসিক দিক থেকে চাঙ্গা ছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই ব্যর্থ। ব্য়াটিং ও বোলিং দুটোই মুথ থুবড়ে পড়ল। বোলিং শেষের দিকে কিছুটা মান রাখতে পারলেও ব্য়াটিং পারল না।

তবে এবার শিরোনাম ও প্রতিবেদনের ক্ষেত্রে বেশ সহনশীল ছিল আনন্দবাজার পত্রিকা। বাংলাদেশের ম্যাচ নিয়ে তাদের অনলাইন ভার্সনের শিরোনাম ছিল, ‘দ্বিতীয় ম্যাচেই হার বাংলাদেশের, বিশ্বকাপে প্রথম জয় গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।’

উল্লেখ্য, গতকাল (১০ অক্টোবর) ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করেছিল ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেন ওপেনার ডেভিড মালান। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন মেহেদী। জবাবে ৪৮ ওভার ২ বলেই ২২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৭৬ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে।ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com