1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামীকাল মঙ্গলবার একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শাক্তিশালী ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টে প্রতিপক্ষ ভারত পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে আছে চারে। একমাত্র জয়ে বাংলাদেশের অবস্থান সাত।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পর থেকে ভারতের বিপক্ষে খেলার সময় আমাদের মধ্যে অন্যরকম এক আমেজ বিরাজ করে। ভারতের বিপক্ষে খেলেছে এমন অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে রয়েছেন।

এবারের আসরে হ্যামিল্টনে যে মাঠে আগামীকাল খেলা হবে, সেই মাঠেই পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল মেয়েরা। তাই উইকেট ও কন্ডিশন জানা থাকায় ভরসা পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

জ্যোতি বলেন, উইকেট সম্পর্কে আমরা জানি। সবশেষ যখন হ্যামিল্টনে খেলেছি পাকিস্তানের সঙ্গে, সেসময় উইকেট ও কন্ডিশন সম্পর্কে আমাদের বেশ ধারণা হয়েছে। আমাদের প্রস্তুতি যতটুকু নেওয়ার নিলাম। আজ বৃষ্টির জন্য অনুশীলন করতে পারিনি। তবে ইনডোরে কিছুটা সময় আমরা পার করেছি। তাছাড়া ওই উইকেটে ভাল খেলার অভিজ্ঞতা আছে। আশা করি আমরা ভাল খেলব।

তিনি আরো বলেন, অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভাল খেলার চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com