1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘ভারতের বিপক্ষে এমনই হয়’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচে মোমেন্টাম হাতে আসে কিন্তু ধরে রাখতে পারে না বাংলাদেশ। সামলাতে পারে না শেষের চাপ। জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেও জিততে পারে না। গল্পটা ২০১৫ বিশ্বকাপের নকআউটে, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে, একই বছরের নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা অ্যাডিলেডের এই ম্যাচে (বুধবার) একই রকম।

ম্যাচ শেষে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান সেজন্য কিছুটা আক্ষেপ করলেন। ম্যাচে একদল জিতবে একদল হারবে এই স্বান্তনা বাণী শুনিয়ে বললেন, তারা পারবেন এই বিশ্বাস জন্মেছিল। কিন্তু ভারতের বিপক্ষে কেন জানি শেষে গিয়ে পারেন না তারা।

সাকিব বলেন, ‘ভারতের বিপক্ষে খেললে এমনই হয়। আমরা জয়ের একদম কাছে চলে যাই। কিন্তু শেষ ধাপটা পার হয়েও পার হতে পারি না। ম্যাচটা দুই দলই উপভোগ করেছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনেই একটা ম্যাচ হয়েছে। তবে খেলার নিয়মই তো এমন, একদল জিতবে একদল হারবে।’

ব্যাট হাতে লিটন দাস অসাধারণ খেলেছেন। চোখ ধাঁধানো সাতটি চার ও তিনটি ছক্কায় তিনি ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন। সাকিব তাকে দেশের সেরা ব্যাটার বললেন। জানালেন যে, লিটনের ওই অসাধারণ ব্যাটিংই তাদের মধ্যে জয়ের বিশ্বাস জাগিয়েছিল।

টি-২০ অধিনায়ক বলেন, ‘লিটন আমাদের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে ওর ব্যাটিং আমাদের মোমেন্টাম দিয়েছিল। রান তাড়া করতে পারবো এই বিশ্বাস দিয়েছিল।’ বোলিং নিয়ে তিনি বলেন, ‘ভারতের টপ অর্ডারের চার ব্যাটার খুবই ভয়ঙ্কর। আমরা সেজন্য আক্রমণ করতে চেয়েছিলাম। শুরুতে উইকেট নিতে চেয়েছিলাম। সেজন্য তাসকিনকে শুরুতে ৪ ওভার বোলিং করাই। দূভাগ্য সে উইকেট পায়নি। তবে দুর্দান্ত বোলিং করেছে। আমরা নির্ভারই আছি। শেষ ম্যাচে মনোযোগ রাখছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com