1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফিরেছেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ছুটিতে ছিলেন।

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলা পেসার ইবাদত হোসেন টিকে গেছেন। তবে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। যেখানে ৭ তারিখ একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে গড়াবে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ।

আগামী ১ ডিসেম্বর ৩টি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত।

বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com