1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ও ফলপ্রসূ কাজের সম্পর্ক আছে, অব্যাহত থাকবে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিঢি ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এ বছর কেমন ছিল সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ঘনিষ্ঠ এবং ফলপ্রসূ কাজের সম্পর্ক আছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে। নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক তার কাছে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ২০২৩ সালে কূটনৈতিক ও অন্যান্য সম্পর্ককে কিভাবে পর্যালোচনা করবেন আপনি? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে কেমন সম্পর্ক ছিল? সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে ম্যাথিউ মিলার বলেন, আমি বলতে চাই যে, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ, ফলপ্রসূ কাজের সম্পর্ক বিদ্যামান। জয়শঙ্করকে আমরা কয়েক মাস আগে স্বাগত জানিয়েছিলাম। অবশ্য সেপ্টেম্বর থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দু’বার ভারত সফরে এসেছেন। এ বছরে ভারত সফর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আমাদের বড় একটি অংশীদার ভারত। তাদের সঙ্গে এই প্রশাসন অনেক সময় এবং মনোযোগ কেন্দ্রীভূত করায় কাজ করেছে। নতুন বছরে তা অব্যাহত থাকবে।

এ পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সহ বিশ্বে খুবই বিখ্যাত নেতা, মধ্যপ্রাচ্য, আরব দেশগুলো এবং অবশ্যই রাশিয়ার ক্ষেত্রেও। এই দুটি যুদ্ধের (ইউক্রেন, গাজা) ইতি ঘটাতে ভারত বা প্রধানমন্ত্রী মোদি আর কি করতে পারেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ দুটি বিষয়ে ভারতের গঠনমূলকভাবে যুক্ত হওয়াকে আমরা স্বাগত জানাবো।

বিশ্বের অন্য দেশগুলোর গঠনমূলক যুক্ত হওয়াকেও আমরা স্বাগত জানাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com