1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ১,৩৯৪ চিকিৎসক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে ভারত। এই ভাইরাসের ছোবলে বিভিন্ন দেশের মতো ভারতেও বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ।

বর্তমানে দেশটিতে চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই ঢেউয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৬৪৬ জন চিকিৎসক।

শনিবার এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এর আগে প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ভারতজুড়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯৪ চিকিৎসকের।

আইএমএ সূত্রে জানিয়েছে, ২ জুন পর্যন্ত মারা যাওয়া ৬৪৬ জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল রাজধানী দিল্লিতে, যা করোনার দ্বিতীয় পর্বের সময়ে ভারতে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি হটস্পট হয়ে উঠেছিল। এরপরে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও অন্য রাজ্য থেকে মারা যাওয়া চিকিৎসকদেরও শনাক্ত করা হয়েছে।

রাজধানী দিল্লিতে প্রাণ হারিয়েছেন ১০৯ জন চিকিৎসক। এছাড়া বিহারে ৯৭, উত্তর প্রদেশে ৭৯, রাজস্থানে ৪৩, ঝাড়খণ্ডে ৩৯, অন্ধ্র প্রদেশে ৩৫, তেলেঙ্গনা ৩৪, গুজরাটে ৩৭, তামিলনাড়ুতে ৩২, পশ্চিমবঙ্গে ৩০, উড়িষ্যাতে ২৩, মহারাষ্ট্রে ২৩, মধ্য প্রদেশে ১৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যেও চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আইএমএর সাথে যুক্ত একজন চিকিৎসক বলেন, গত বছর ভারতজুড়ে করোনায় ৭৪৮ জন চিকিৎসক মারা গিয়েছিলেন। কিন্তু বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত আমরা ৬৪৬ জন চিকিৎসককে হারিয়েছি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com