1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতে সমাজবিধ্বংসী স্বামী-স্ত্রী বদল চক্রান্তের সন্ধান, গ্রেফতার ৭

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পশ্চিমা দেশগুলোতে স্বামী-স্ত্রী কিংবা নিজের সঙ্গীকে বদল করার জন্য কিছু ক্লাব রয়েছে। যেগুলো ‘সুইঙ্গিং ক্লাব’ নামে পরিচিত। তাদের ভাষায়- যৌন জীবনের একঘেয়েমি কাটাতে সেখানে যান তারা।

এবার সমাজবিধ্বংসী এই স্বামী-স্ত্রী বদল চক্রের সন্ধান পাওয়া গেল প্রতিবেশী দেশ ভারতেও। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে ভারতের কেরালা রাজ্য পুলিশ। রাজ্যজুড়ে এই চক্র ছড়িয়ে পড়েছে বলে পুলিশের আশঙ্কা।

মূলত সমাজের ধনী এবং অভিজাত শ্রেণির মধ্যে এই প্রবণতা ছড়িয়ে পড়েছে বলে ধারণা পুলিশের। প্রথমিক তদন্তে অন্তত এক হাজার নারী-পুরুষ এই চক্রে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

কেরালার কারুকাচল থানায় এক নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানালে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নারীর অভিযোগ, তার স্বামী তাকে জোর করে অন্য পুরুষদের সঙ্গে বিছানায় যেতে বাধ্য করতে চাইছিলেন।

এর আগে কায়ামকুলাম এলাকা থেকেও এই ধরনের অভিযোগ এসেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানতে পেরেছে, নেট মাধ্যম ব্যবহার করে একদল লোক প্রথমে অ্যাপের মাধ্যমে বিভিন্ন গ্রুপে ঢুকে পড়ে নারী-পুরুষদের সঙ্গে বন্ধু পাতিয়ে অনেককে এই কাজে প্ররোচিত করছে। যৌনজীবনের একঘেয়েমি কাটাতে এই ধরনের প্রস্তাব একটা বড় অংশের মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে বলে তা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা পুলিশের।

চেঙ্গাচেরির ডেপুটি পুলিশ সুপার আর শ্রীকুমার জানান, অভিযুক্তরা অধিকাংশই আলাপুঝা, কোট্টায়াম, এর্নাকুলামের মতো জেলার বাসিন্দা। অভিযোগকারী নারীর স্বামী ছাড়া আরও ছয়জনকে পুলিশ গ্রফতার করেছে। তবে এর সঙ্গে যুক্তদের সংখ্যা আরও অনেক বেশি বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সংখ্যাটা এক হাজারের ওপর বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া হেরাল্ড, মিরর নাউ নিউজ, অনমানোরমা নিউজ, মাথরুভূমি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com