1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতে ৩০ হাজার টাকার শপিং করে বিপাকে শেখ হাসিনা?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র-জনাতার গণ-অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্যঃসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা-কাপড়, নিত্যব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ।

দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা।

জামাকাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০ হাজার টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায়ই দাম মেটাতে যান হাসিনা। কিন্তু কিছু টাকা কম পড়ে।

এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। খবর জি নিউজ ডট ইন্ডিয়ার।
৫ আগস্ট থেকে ৪৫ দিনের বেশি সময় ধরে ভারতের আশ্রয়েই রয়েছেন হাসিনা। সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন হাসিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে।

অবশ্য হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, বাংলাদেশেই ফিরবেন তাঁর মা। জানা গেছে, ৫ আগস্টের তিন দিন পরই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা। তারা কোথায় গিয়েছেন জানা যায়নি।
এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও।

কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা। ভারতে কত দিন এভাবে থাকবেন শেখ হাসিনা তা নিয়ে এখনো চলছে আলোচনা। দিল্লির তরফে সব পক্ষের সঙ্গে কথা চলছে, রাশিয়া, বেলারুশ, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গেও কথা চলছে। তবে জয় জানিয়েছেন, বাংলাদেশেই ফিরবেন তাঁর মা।
সূত্র : জি নিউজ ডট ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com