1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারত থেকে বাংলাদেশিরা সপ্তাহে তিন দিন দেশে ফিরতে পারবে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনা মহামারি সংক্রামণ রোধে বেনাপোল ইমিগ্রেশন আরো সতর্কতা নিয়ে সপ্তাহে তিন দিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাসপোর্টযাত্রী আসা-যাওয়ার নির্দেশনা জারি করেছে। ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এই নির্দেশনা শনিবার (৩ জুলাই) সকালে বেনাপোল ইমিগ্রেশনে আসে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, সপ্তাহে তিন দিন ভারত থেকে আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। এ তিন দিন হলো- রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি পত্র ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা ভারতে এসব বিধি-বিধান মেনে গমন করতে পারবেন।

এর আগে ১৬ মার্চ থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টযাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না বলে প্রজ্ঞাপন জারি হয়। শুধুমাত্র ভারতে আটকেপড়া বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরতে পারবেন সেদেশে বাংলাদেশের দূতাবাস থেকে অনুমতি সাপেক্ষে এবং করোনা সনদ নিয়ে। শনিবার নতুন করে সপ্তাহে তিন দিন ভারত থেকে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা দেশে ফেরার চিঠি এসেছে বলে জানা গেছে।

দেশের ১২টি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী গমনাগমন হতো। করোনার প্রকট আকার ধারণ করায় গত ১৬ মার্চ থেকে সব বন্দর দিয়ে যাতায়াত স্থগিত করে তিনটি স্থলবন্দর খোলা রাখে। তারই ধারাবাহিকতায় এসব স্থলবন্দর দিয়ে যেসব আটকেপড়া বাংলাদেশি দেশে প্রবেশ করছে তাদের ১৪ দিনের নিজ খরচে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com