1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারি বর্ষণ: চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশে তীব্র জলাবদ্ধতা ও ঢলের পানির স্রোত বেড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এই সুযোগে সড়কে জাল দিয়ে মাছ ধরতে দেখা যায় অনেককে। আজ মঙ্গলবার ভোর থেকেই নতুন করে এই পরিস্থিতি হয়েছে।

জানা যায়, টানা পাঁচদিন ধরে তীব্র বৃষ্টিপাতের কারণে পুরো চট্টগ্রামেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। জোয়ার ও পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়ে গেছে বিশাল একটি এলাকা। এরমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারি অংশে সোমবার শেষ রাত থেকে জলাবদ্ধতা তৈরি হয়। আজ মঙ্গলবার সকাল থেকে সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সেখানে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

দোহাজারীর কাঠ ব্যবসায়ী মোহাম্মদ জামাল জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী-চন্দনাইশ অংশ এখন পানিতে টইটম্বুর। মহাসড়কের ওপর দিয়ে প্রবল স্রোতে বয়ে যাচ্ছে পানি। সকাল থেকেই গাড়ি চলাচল বন্ধ।

ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা গাড়িগুলো আটকে আছে। এখন রাস্তায় অনেকে মাছ ধরছেন। আর পানি সরে গেলেও রাস্তাটি আর ভালো থাকবে বলে মনে হচ্ছে না।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। শনিবার রাত থেকে শুরু হয় অতি ভারি বর্ষণ। আবহাওয়া অফিস অতি ভারি বর্ষণে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি ও পাহাড় ধসের সতর্কতা জারি করে। এরমধ্যে চট্টগ্রামে নালায় পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com