1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভুটানকে হারিয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। শুরুটা খারাপ হলেও জয় দিয়ে শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের শেষ ও চতুর্থ ম্যাচে ভুটানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে এই জয় পেয়েছে বাংলাদেশ। ফলে বাছাইপর্বের এ গ্রুপে গুয়াম ও ভুটানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ৪ ম্যাচে পয়েন্ট ৪ নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দল হয়ে বাছাইপর্ব শেষ করল তারা। একটি জয়ের বিপরীতে তাদের হার দুটো, ড্র করেছে একটি ম্যাচে।

এদিন ম্যাচের চার মিনিটে আসাদুল মোল্লার অসাধারণ এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মিরাজুলের পাস থেকে বক্সের ডান প্রান্ত থেকে আচমকাই শট করে বসেন আসাদ। ভুটান গোলরক্ষককে চমকে দিয়ে বল গিয়ে জালে জড়ায়। এরপর বেশ কয়েকবার সুযোগ পেলেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ভুটান। তবে ফিনিশিংয়ে অভাবে গোল পাচ্ছিল না তারা। কিন্তু ৭০তম মিনিটে সমতায় ফেরে ভুটান।

রক্ষণভাগ থেকে দারুণ এক বল বাড়ান ভুটান ডিফেন্ডার, সেটা ক্লিয়ার করতে গিয়েছিলেন আসাদুল ইসলাম সাকিব। তবে বলটা পোস্টে লেগে জাল না জড়ালেও গোললাইন পেরিয়ে যায়। যার ফলে সমতায় ফেরে ভুটান।

এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু সাফল্য পায় একদম শেষের দিকে এসে। ৮৬ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে মইনুল ভুটানের গোলরক্ষকে পরাস্ত করলে বাংলাদেশ আবার এগিয়ে যায়। নির্ধারিত সময়ের বাকি চার মিনিট ও ইনজুরি সময়ের চার মিনিটে কোনো বিপদ না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com