1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না: সাক্কু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কু‌মিল্লা সি‌টি করপোরেশন উপ‌নির্বাচনে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অ‌ভিযোগ করেছেন সাবেক মেয়র ও বিএন‌পির সাবেক নেতা ম‌নিরুল হক সাক্কু।

শ‌নিবার সকালে নগরীর হোচ্ছাম হায়দার উচ্চ বিদ‌্যালয়ে ভোট দিতে এসে এ অ‌ভিযোগ করেন তি‌নি। মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ৯টায় ভোট দেন।

সাক্কু বলেন, ভোটের প‌রিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছে না। বাস প্রতীকের লোকজন ভোটারদের‌ কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।

এজেন্ট ঢুকতে না দেওয়ার অ‌ভিযোগ করে সাবেক এই মেয়র বলেন, তিন‌টি ওয়ার্ডে খবর নিয়েছি কোথাও আমার কোনো এজেন্ট ঢুকতে পারেনি।

অ‌ভিযোগ করে প্রতিকার পাচ্ছেন না জা‌নিয়ে সাক্কু বলেন, কার কাছে অ‌ভি‌যোগ করব। এর কাছে বললে ওর কাছে যাও। মোট কথা ভোটের সুষ্ঠু প‌রিবেশ নেই।

এ সময় তি‌নি আরও বলেন, ভোটাররা ভোট দিতে পারলে আমার জয় হবেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com