1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না : কূটনীতিকদের সিইসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ বার দেখা হয়েছে

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিদেশি দূতদের ব্রিফ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ তথ্য জানান।

সিইসি বলেন, আমরা কূটনীতিকদের জানিয়েছি ভোটারদের ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।

এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) ভোট সংক্রান্ত কোনো অভিযোগ পেয়েছে কি না— তাও বিদেশি কূটনীতিকরা জানতে চেয়েছেন বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে, নির্বাচনের প্রস্তুতি জানাতে বিকেল ৩টায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। এরপর বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষে হোটেল ছাড়েন কূটনৈতিকরা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com