1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মত ছিল না শাকিবের, অনড় ছিলেন বুবলী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিজের সন্তানকে এভাবেও জাতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়, সেই নজির দ্বিতীয়বার দেখালেন ঢালিউড কিং শাকিব খান! একেবারে হুবহু চিত্রনাট্য। প্রথম স্ত্রী অপু বিশ্বাস অভিনয় করেছেন যে চিত্রনাট্যে, প্রায় একই চিত্রনাট্যে দারুণ অভিনয় করেছেন শবনম বুবলী। তবে অপুর চিত্রনাট্যের শেষটায় প্রচুর কান্না থাকলেও বুবলীর শেষটায় স্বস্তি বিরাজ করছে। দুটো চিত্রনাট্যে পার্থক্য এটুকুই।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরবেলাকে ‘শুভ দিন-ক্ষণ’ উল্লেখ করে নিজেদের ভেরিফায়েড পেইজে শাকিব ও বুবলী একই স্টেটমেন্ট দিয়েছেন ২০ মিনিটের ব্যবধানে। প্রথমে বুবলী, তারপর শাকিব।

যার মধ্যদিয়ে গত ক’দিন ধরে চলতে থাকা ‌‌‘বেবিবাম্প’ নাটকের একটা কিনারা হলো। যে স্টেটমেন্ট এক টেবিলেই লেখা, শুধু পোস্ট হয়েছে আলাদা আলাদা দেয়ালে; খানিক সময়ের ব্যবধানে।

আর এই গোপন কথা প্রকাশ হবে কি হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত হয় গত মধ্যরাতে। বুবলীর বাসায় শাকিব, বুবলী ও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। এই সিদ্ধান্ত পৌঁছতে গিয়ে মধ্যরাত পেরিয়ে যায়। অবশেষে সিদ্ধান্ত হয় শুক্রবার বাচ্চার ছবি প্রকাশ্যে আসবে। এমনটাই জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র।

সূত্রটি জানায়, ছেলের ছবি প্রকাশের বিষয়ে শাকিবের মত ছিল না, বুবলীও তার অবস্থানে অনড় ছিলেন। যার ফলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চূড়ান্ত হয় আজ ছবি প্রকাশ হবে।

এরপর শাকিব-বুবলী নিজেরাই ছবিগুলো প্রকাশ করে নিশ্চিত করলেন শেহজাদ খান বীর তাদের সন্তান। যার বয়স আড়াই বছর। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে শাকিব ও বুবলী দুজনের ছেলের ছবি। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com