1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মনোনয়ন না পেয়ে আশাভঙ্গ যেসব নায়িকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এবার এক ডজনেরও বেশি শোবিজের তারকা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা বেশ ঘটা করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। হিসেব নিয়ে দেখা যায় যে শোবিজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা অন্তত ২৭ জন নারী এবার সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন।

কিন্তু আওয়ামী লীগ বুধবার যে মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে, যাদেরকে মনোনীত করেছে সেই তালিকায় শোবিজের কোনো তারকা নেই। একমাত্র তারানা হালিমের নাম সেখানে আছে। কিন্তু তারানা হালিম শোবিজের তারকার চেয়ে বেশি রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

বুধবার বিকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে চূড়ান্ত হওয়া ৪৮ নারীর নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তবে মনোনীত তালিকায় অভিনেত্রীদের কারও নাম নেই। একজনও সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাননি।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১ হাজার ৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।

যদিও বৈঠক শেষে সাংবাদিকদের বর্ষীয়ান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কথাই শিরোধার্য। আমি নিজেও সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলাম।

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনা আরেক অভিনেত্রী তানভীন সুইটি জানান, আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাত আরও শক্ত করে ধরবেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে অনেক তারকা মনোনয়নপত্র কিনেছিলেন। তাদের মধ্যে ছিলেন লাকী ইনাম, সুজাতা বেগম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও নুসরাত ফারিয়ার মতো শোবিজ তারকারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com