1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মনোহরদীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬৮ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার(৮ মার্চ)বিকালে উপজেলার খিদিরপুর বাজারে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ,প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ,কাঁচা বাজার,মাছ বাজার স্বাস্থ্যসম্মত ইফতারি ও মুদির দোকানে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো.সজিব মিয়া ও মনোহরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল জাব্বার এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান অনুষ্ঠিত হয়। মনিটরিং অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ।

বাজার মনিটরিংয়ে জানা যায়,উক্ত বাজারে ব্যবসায়ীরা আলু কেজি প্রতি ২০ টাকা,বেগুন কেজি ২০ টাকা, সিম কেজি ৩০ টাকা, কাচা মরিচ কেজি ৩০ টাকা, ডিম হালি ৪০ টাকা, খোলা সয়াবিন কেজি ১৭৫-১৮০ টাকা, রুই মাছ কেজি ৪০০-৫০০ টাকা, ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকায় বিক্রি করছে।

এ সময় বাজারে দোকানদারদেরকে ইফতার সামগ্রী যেন পলিথিন দিয়ে ঢেকে বিক্রি করে ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রয় মূল্য চার্ট প্রদর্শন করে সে বিষয়ে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

উক্ত অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন মাষ্টার,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক মো.এমরুল ইসলাম-সহ বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,উপজেলা ছাত্র প্রতিনিধি এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com