1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মহানবী সা:-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কানপুরে সহিংসতা, গ্রেপ্তার ৩৬

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবারের এই সহিংসতায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, শুক্রবার কানপুরে সহিংসতায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। ভিডিও ক্লিপ দেখে সহিংসতায় জড়িতদের শনাক্তের পর গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তর প্রদেশ পুলিশ বলছে, এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে এখন পর্যন্ত তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ কমিশনার বিজয় সিং মীনা বলেছেন, ভিডিও দেখে আরও লোকজনকে শনাক্ত করা হচ্ছে।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে এক সংবাদ বিতর্কে অংশ নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের প্রতিবাদে একপক্ষ স্থানীয় বাজার বন্ধ করার আহ্বান জানালে অপরপক্ষ পাল্টা অবস্থান নেয়। শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পরস্পরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

কর্মকর্তারা বলেছেন, সংঘর্ষে পুলিশের ১৩ কর্মকর্তা ও উভয়পক্ষের ৩০ জন আহত হন। মীনা সিং বলেন, শুক্রবার দুপুরের দিকে ৫০ থেকে ১০০ জনের মতো তরুণ হঠাৎ করে রাস্তায় নেমে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া শুরু করেন। তখন অন্যপক্ষ বিরোধিতা করেন। এর এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। সেই সময় প্রায় আট থেকে দশজন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা লোকজনকে শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষে খবর দেওয়া হয় এবং আমিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com