1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মহামারি শুরুর পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি শুরুর পর প্রথমবারের মতো দুই সপ্তাহের সফরে দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন তিনি। এরই মধ্যে সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের সফরে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড হয়ে নিউইয়র্ক যাবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতি থাকবে তার।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে ব্রিফিং করবেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে পাওয়া সূচি অনুযায়ী- শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশত্যাগের পর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ১৭-১৮ সেপ্টেম্বর তিনি যাত্রা বিরতি করবেন। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন শেখ হাসিনা। ১৯-২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

নিউইয়র্কে সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করবেন। সেখানে তিনি ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। পরে ৩০ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় দুই বছর পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। গত বার জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেওয়া যায়নি। অবশ্য সে অধিবেশন ভার্চুয়ালি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন এবং এটি নিয়ে ১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com