1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মহাসমাবেশ পণ্ড করতেই সরকার সহিংসতা সৃষ্টি করেছে: দূতাবাসগুলোয় বিএনপির চিঠি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৮ অক্টোবর নয়াপল্টনের শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করতে সরকার সহিংসতা সৃষ্টি করেছে, এমন অভিযোগ করে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি।

পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক ব্রিফিংয়ের আগে সোমবার (৩০ অক্টোবর) দূতাবাসগুলোতে এ চিঠি পাঠানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশি দূতাবাসে পাঠানো বিএনপির চিঠিতে বলা হয়েছে, পুলিশের হামলায় ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। এছাড়া পুলিশের হামলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের একজন কর্মী নিহত এবং বিপুলসংখ্যক নেতাকর্মী আহত হয়েছে।

চিঠিতে বিএনপি আরও বলেছে, তাদের মহাসমাবেশে পুলিশের মদদে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। শীর্ষ নেতাদের বাসায় বাসায়ও অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া সারাদেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একইভাবে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com