1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মহিলা দলের ১২ নেত্রীকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয়তাবাদী মহিলা দলের ১২ নেত্রীকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

শনিবার (১২মার্চ )গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, মনি বেগম, মমতাজ চৌধুরী টুটু, মাসুদা খান লতা, মতিঝিল থানা শাখার সভাপতি বিউটি বেগম, শ্যামপুর থানা শাখার সভাপতি নাছিমা তালুকদার, যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি মুনমুন, মতিঝিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম, ডেমরা থানা শাখার সভাপতি লায়লা, কোতয়ালী থানা শাখার সদস্য মিতা দত্ত, সুত্রাপুর থানার শাখার সদস্য আলেয়া বেগম এবং যাত্রাবাড়ী থানা শাখার প্রচার সম্পাদক মহুয়াকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যাযের পদ থেকে বহিষ্কার করা হয়।

জানা যায়, পদবঞ্চিত হয়ে মহিলা দলের এই নেত্রীরা শুক্রবার ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের পদত্যাগ দাবি করেন। এ কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com